আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনে পাঁচজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এ পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে নিশ্চিত করেছে জেলা নির্বাচন অফিস।
নির্বাচন অফিস সুত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া জেলার চারটি সংসদীয় আসনে ৩৩ প্রার্থীর দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে ছয়জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার। চারটি আসনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ২৭ জনে।
মঙ্গলবার মনোনয়নপ্রত্র প্রত্যাহারের শেষ দিনে পাঁচজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে কুষ্টিয়া-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আরিফুজ্জামান, খেলাফত মজলিসের আব্দুল হামিদ, কুষ্টিয়া-৩ আসনে খেলাফত মজলিসের সিরাজুল ইসলাম, কুষ্টিয়া-৪ আসনে আমার বাংলা (এবি) পার্টির আবুবক্কর সিদ্দিক ও স্বতন্ত্র প্রার্থী শেখ সাদী।
কুষ্টিয়ার সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
